টংগী এলাকায় কোটা আন্দোলনে গাজীপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর জড়িত থাকার অভিযোগ
Publish : 2024-07-28 02:39:00
সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলন :
গাজীপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে কারফিউ জারির প্রথমদিনেও ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) মতো সেবামূলক প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি স্থাপনা লক্ষ্য করেও হামলা হয়েছে। এছাড়া টঙ্গী পশ্চিম ও গাছা থানা ঘেরাও করে একে একে ট্রাফিক পুলিশ বক্স, টঙ্গী শিল্প পুলিশের ব্যারাক ও সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসে হামলা চালানো হয়।
এদিন দুর্বৃত্তরা ডেসকোর কন্ট্রোল সেন্টার, টঙ্গী বৈদ্যুতিক সাবস্টেশন ও লোকাল স্টোরসহ অন্যান্য ইয়ার্ডে ধ্বংসযজ্ঞ চালায়। সমস্ত জানালার গ্লাস ও কর্মকর্তাদের অফিস ভেঙে ফেলা হয়। এ সময় ডেসকোর গ্যারেজের ভেতর ১২টি মোটরসাইকেল ও একটি সার্ভিস ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। বাধা দিতে গেলে ডেসকোর ৪ কর্মকর্তা-কর্মচারী আহত হন। ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল টঙ্গীর বেশ কয়েকটি এলাকা।
হামলার প্রায় এক সপ্তাহ পরও সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে ক্ষত রয়েছে। আগুনে পুড়ে যাওয়া যানবাহন জানান দিচ্ছে সেদিনের ভয়াবহতার চিত্র। সিটি করপোরেশনের তথ্যমতে, আগুনে কর্মকর্তাদের ব্যবহৃত ৫টি প্রাইভেটকার, মশক নিধনে ব্যবহৃত মাউন্টেইন ফগার মেশিন, বর্জ্য অপসারণে ব্যবহৃত ড্রাম ট্রাক, পে-লোডার, মিনি এস্কাভেটরসহ ১৯টি যানবাহনের ক্ষতি হয়েছে। আবার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া নাশকতাকারীরা বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত চলমান বিআরটি প্রকল্পের বিভিন্ন স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এদিকে ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের এমডি ড. মো. মনিরুজ্জামান, বিআরটি প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ ও সেতু কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান বুধবার (২৩ জুলাই) বিকেলে উত্তরা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত নাশকতায় ক্ষতিগ্রস্ত হওয়া বিআরটি প্রকল্পের নির্মাণাধীন স্টেশনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে তারা নগরীর বড়বাড়ি এলাকায় সাংবাদিকদের সঙ্গে প্রকল্পের ক্ষয়ক্ষতির বিষয়ে ব্রিফিং করেন।
ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের এমডি ড. মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক হিসেবে প্রকল্পের প্রায় ৫০-৬০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, ‘হামলা-ভাঙচুরের ঘটনায় বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৪০টি মামলা দায়ের হয়েছে। ফুটেজ বিশ্লেষণসহ দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। এখন পর্যন্ত প্রায় ৫০০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কিছুকিছু সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা মুখে কাপড় বেধে এই আন্দোলনে যোগ দিয়েছেন বলে আমাদের কাছে তথ্য এসেছে কিন্তু নিশ্চিত সাক্ষ্য প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছেনা।’ তাদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক, গাজীপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ বেশ কয়েকজন এর নাম এসেছে। এমনকি আমাদের কাছে এও তথ্য এসেছে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রের নির্মাণ কাজ এর শ্রমিকদের মধ্যে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফ সাহেবের প্রত্যক্ষ সহাওয়তায় ১৫/২০ জন আন্দোলনকারী অবস্থান নিয়েছে। টংগী এরিয়ায় বিআরটি প্রকল্পে হামলা এদের মাধ্যমেই হয়েছে।’
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে ৬০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। নাশকতাকারীরা গাজীপুরে দু-একদিন আগেই অবস্থান নেন। তাদের উদ্দেশ্য ছিল, গার্মেন্টস কর্মীদের রাস্তায় নামানো। আমাদের তৎপরতায় সেটি বাস্তবায়ন করতে পারেনি। এছাড়া সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের নাশকতামূলক কাজ থেকে নিজেদের বিরত থাকার জন্য নির্দেষনা প্রদান করেন এবং যে সকল সরকারি কর্মকর্তার নামে আন্দোলনে জড়িত থাকার সুষ্পষ্ট প্রমান পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com
ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী
ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা
জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী
ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী
ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী
ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা
জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী
ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী
জাতীয় বিভাগের অন্যান্য খবর
ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী
ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা
জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী
ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী