আজকের তারিখ: ৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচনঃ চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে আলোচনায় তরুণ নেতা আলভী

Publish : 2024-05-10 05:10:00

সংগৃহীত

উপজেলা নির্বাচনঃ ময়মনসিংহ সদর :

প্রার্থীদের প্রচার-প্রচারণা, গণসংযোগ ও মতবিনিময়ে সরগরম হয়ে উঠেছে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনী মাঠ। এবারের নির্বাচনে ময়মনসিংহ সদরে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের নিয়ে উপজেলাজুড়ে সর্বত্র চলছে আলোচনা, তবে তরুণ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা আল আমিন আলভী।

তিনি দীর্ঘদিন জেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। এছাড়া আলভী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মাত্র ৮ দিন পর প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। ভোটারদের মন জয় করতে চলছে তুমুল লড়াই।

চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী থাকলেও তিনজনের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন ভোটাররা। তারা হলেন বর্তমান সফল চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের এপিএস আলহাজ আবু সাঈদ, এবং তরুণ রাজনীতিবিদ আল আমিন আলভী।

নিজ নিজ যোগ্যতা, পরিচিতি ও প্রতীক নিয়ে বিভিন্ন এলাকার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার-প্রচারণা নিয়ে। সদর উপজেলা পরিষদের বর্তমান নির্বাচনে আল আমিন আলভী আনারস প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় রয়েছেন বলে জানা গেছে। এছাড়া তিনি রাজনীতির পাশাপাশি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর কাছে আনারস প্রতীক নিয়ে ভোট, দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আল আমিন আলভী। আলভী নির্বাচন তফসিল ঘোষণার আগে থেকেই পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে-গঞ্জে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এসেছেন। পাশাপাশি উপজেলার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের একজন তরুণ নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।

আল আমিন আলভীর যেমন সাংগঠনিক জনপ্রিয়তা রয়েছে, তেমনি তিনি পরোপকারী, দরদী ও দক্ষ সংগঠক হিসেবেও বেশ পরিচিত। নেতা-কর্মীদের পাশাপাশি ভ্যান-ইজিবাইক চালকসহ খেটে-খাওয়া সাধারণ মানুষের কাছেও রয়েছে সমান জনপ্রিয়তা। এ কারণে উপজেলা পরিষদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে আল আমিন আলভীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ।

আল আমিন আলভী জানান, "আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবিলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন, তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়নের সহায়ক হিসেবে সদরের উন্নয়নকে এগিয়ে নিতেই আমি চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে দলমত নির্বিশেষে সদর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।"

তিনি আরও বলেন, দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার-প্রচারণায় নেমেছি। দিন দিন সমর্থনের পাল্লা বৃদ্ধি পাচ্ছে। যদি নির্বাচনে আল্লাহ আমাকে জয়ী করেন, তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে সদর উপজেলাকে একটি ‘স্মার্ট উপজেলা’ হিসেবে গড়ে তুলতে যা যা করার দরকার, তা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা এবং আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন। আল আমিন আলভী আরও বলেন, আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী, প্রতীক আনারস। উপজেলাবাসীর সহযোগিতা পেলে আমি বিজয়ী হব। সকল শ্রেণি-পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তরিত করতে চাই।

আমি চেয়ারম্যান নির্বাচিত হলে তরুণদের সংগঠিত করে সকলের সহযোগিতায় সদর উপজেলাকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখব।’

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী


ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা


জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী


ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী


জাতীয় বিভাগের অন্যান্য খবর

ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী


ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা


জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী


ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী


গণপূর্তের ‘ডন’ হবিগঞ্জের এক্সেন কামরুপ (রুল) হাছান গণপূর্তের ‘ডন’ হবিগঞ্জের এক্সেন কামরুপ (রুল) হাছান একই কাজের নামে দ্বৈত বিলের মাধ্যমে নোয়াখালী গণপূর্তের এক্সেন কামরুলের বিপুল অর্থ আত্মসাৎ একই কাজের নামে দ্বৈত বিলের মাধ্যমে নোয়াখালী গণপূর্তের এক্সেন কামরুলের বিপুল অর্থ আত্মসাৎ নোয়াখালী গণপূর্তে চেক জালিয়াতির অভিযোগ নোয়াখালী গণপূর্তে চেক জালিয়াতির অভিযোগ আন্দোলনে গাজীপুরে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা আন্দোলনে গাজীপুরে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা আইজিপি : মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয় আইজিপি : মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয়