ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা
Publish : 2022-09-18 11:11:00
সংগৃহীত
জেলা পরিষদ নির্বাচনঃ ময়মনসিংস :
ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর এলাকার সদস্য পদে প্রার্থী
হয়েছেন তরুণ মেধাবী রাজনীতিবিদ, সমাজসেবক ও যুবনেতা আল আমিন আলভী। রবিবার (১৮ সেপ্টেম্বর)
বাছাই পর্বে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ বলে গ্রহণ করায় বৈধ প্রার্থী
হিসেবে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীসহ উপজেলার সকল জনপ্রতিনিধিদের মাঝে উৎসাহ-উদ্দীপনার
দেখা দিয়েছে।
বিগত দিনে কোনো ক্ষমতায় না থেকেও বিভিন্ন জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের
সঙ্গে থাকায় প্রার্থী হিসেবে তাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন দলীয় নেতা-কর্মী,
জনপ্রতিনিধিসহ সকল পেশাশ্রেণির মানুষ।
এ বিষয়ে আল আমিন আলভী বলেন, আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের
কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। নির্বাচনে উপজেলার সবার সহযোগিতা ও দোয়া
চাই। আমি নির্বাচিত হলে দল ও মতের ঊর্ধ্বে থেকে কাজ করব। আর সরকারের উন্নয়নকাজগুলো
বাস্তবায়নের অংশ হিসেবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে সদরবাসীর পাশে থাকতে চাই। সদর
উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সোচ্চার ভূমিকা পালন করব।
তিনি আরও বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী হলে এলাকার
অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখব। বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে না থেকেও
দল ও গণমানুষের জন্য কাজ করেছি। কিন্তু জনপ্রতিনিধি না হওয়ায় উন্নয়নমূলক কাজে অংশ
নিতে পারিনি। তিনি বলেন—এলাকার উন্নয়নের স্বার্থেই আমার এই নির্বাচনে
অংশ নেওয়া। সদরের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার
সদস্য পদে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com
ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী
ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা
জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী
ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী

জাতীয় বিভাগের অন্যান্য খবর