ময়মনসিংহ সদরের উন্নয়নকে এগিয়ে নিতে জেলা পরিষদ সদস্য হতে চায় আলভী
Publish : 2022-09-05 11:11:00
সংগৃহীত
জেলা পরিষদ নির্বাচনঃ ময়মনসিংস :
ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে সদর এলাকার সদস্য পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে
এখন আল আমিন আলভী। সাবেক এই ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলার সর্বত্রই চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে
আল আমিন আলভীর ছবি দিয়ে বিভিন্ন ডিজাইনের পোস্টার প্রকাশ করে সদস্য পদে সকলের কাছে
দোয়া চাইছেন। ইতোমধ্যে সদর এলাকা থেকে সদস্য পদে প্রার্থিতার আগ্রহ প্রকাশ করে জনসংযোগ
ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন আল আমিন আলভী। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার
১১টি ইউনিয়নের প্রতিটি হাট-বাজার ও গ্রামে গ্রামে তার পক্ষে চলছে ব্যাপক গণসংযোগ।
দলের কাছে পরিচ্ছন্ন ছাত্ররাজনীতির আদর্শ হিসেবে পরিচিত আল আমিন আলভীর
যেমন সাংগঠনিক জনপ্রিয়তা রয়েছে, তেমনি তিনি পরোপকারী, দরদি ও দক্ষ সংগঠক হিসেবেও
বেশ পরিচিত। নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও রয়েছেন সমান জনপ্রিয়। এ
কারণে জেলা পরিষদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে আল আমিন আলভীকেই দলীয় প্রার্থী
হিসেবে বিজয়ী করতে চায় ভোটাররা। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আলভীর মতো প্রার্থীর
প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তরুণরা।
এ ব্যাপারে ময়মনসিংহ সদর আসন এলাকার কয়েকজন ছাত্রনেতা বলেন, ‘১/১১-এর সেনাসমর্থিত
অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন
আলভী ভাই। তার মতো পরীক্ষিত মুজিবসৈনিকদের মূল্যায়ন করা উচিত।’
অন্যদিকে, কয়েকটি ইউনিয়ন পরিষদের মেম্বাররা বলেন, ‘এখন তরুণদের জনপ্রতিনিধি
হিসেবে নির্বাচিত করা উচিত। সবখানেই তারুণ্যের জয়। তরুণরাই দেশকে এগিয়ে নিচ্ছে। সে
কারণে সদর উপজেলায় জেলা পরিষদ সদস্য পদে আলভী ভাইয়ের মতো একজন প্রার্থী এখন সময়ের
দাবি। এছাড়াও তার কোনো অহংকার নেই। আমরা চাই আল আমিন আলভী বিজয়ী হয়ে দায়িত্ব পালন
করুন।’
ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়েছেন আল আমিন আলভী। তিনি
বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু
ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। আলভী করপোরেশনের
চেয়ারম্যান ও ভিআইপি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক পদে থেকে একজন সফল ব্যবসায়ী
হিসেবে ব্যাপক সুনাম-পরিচিতি অর্জন করেছেন।
প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে আল আমিন আলভী বলেন, ‘আমি ছাত্রজীবন
থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১/১১-তে নেত্রী মুক্তি আন্দোলনসহ বিরোধী দলের আন্দোলন-সংগ্রামে
সোচ্চার থেকেছি। ময়মনসিংহ জেলায় ছাত্রলীগকে সংগঠিত করতে কাজ করে গেছি। আমাকে জেলা
পরিষদ নির্বাচনে সদস্য পদে দল থেকে সমর্থন দেওয়া হলে সরকারের উন্নয়নকে তৃণমূলে ছড়িয়ে
দিতে কাজ করব। ময়মনসিংহ সদর এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে
গড়তে কাজ করব।’
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com
ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী
ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা
জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী
ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী

জাতীয় বিভাগের অন্যান্য খবর