আজকের তারিখ: ৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)

ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী

Publish : 2022-09-15 11:11:00

সংগৃহীত

জেলা পরিষদ নির্বাচনঃ ময়মনসিংস :

আসন্ন ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার সদস্য পদে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার উপপরিচালক জাহাঙ্গীর আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান, সদর উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেনের নিকট দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সদর উপজেলার সদস্য প্রার্থী, তরুণ মেধাবী রাজনীতিবিদ, সমাজসেবক ও যুবনেতা আল আমিন আলভী।

আল আমিন আলভী উপজেলার অষ্টধার ইউনিয়নের কৃতি সন্তান ও একজন সফল ব্যবসায়ী। রাজনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার পরও নির্বাচনী এলাকায় গরিব অসহায় মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে জনসেবায় অনন্য নজির স্থাপন করেছেন। উপজেলার রাজনীতির অঙ্গনে তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে সর্বমহলে প্রশংসিতও হয়েছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী তাকে রাজনীতিতে সাদা মনের মানুষ হিসেবে জানেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলার কয়েকটি ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বললে তারাও জানান—আল আমিন আলভী একজন তৃণমূলের নেতা। আর তৃণমূলের একজন নেতাই গ্রামগঞ্জের সাধারণ মানুষের সমস্যা বোঝেন। তারা বলেন—আলভী একজন নিরহংকারী, সাদামনের মানুষ। তার মাঝে কোনো অহংকার নেই। যে কোনো মানুষ, যেকোনো বিপদে-আপদে তাকে ডাকলে কাছে পায়। তার মতো নেতাকে আমরা জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত করব।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর আল আমিন আলভী বলেন, আমি কোনোদিন অপরাজনীতি করিনি। চেষ্টা করেছি সবার অংশগ্রহণ ও সহযোগিতায় পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে। বড়জনকে সম্মান করেছি, ছোটদের আদর-স্নেহ দিয়েছি। সংগঠনকে গতিশীল করতে নেতা-কর্মী সবার সহযোগিতায় একসঙ্গে কাজ করেছি। সবাইকে নিজের মতো করে আপন করার মধ্য দিয়ে রাজনীতি করেছি।

তিনি আরও বলেন, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে চেষ্টা করব, সাধ্য মতো এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে এবং জনগণের সুখ-দুঃখের সারথি হতে। আশা করি, দল ও ভোটাররা আমার ত্যাগের মূল্যায়ন করবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী


ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা


জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী


ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী


জাতীয় বিভাগের অন্যান্য খবর

ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী


ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা


জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী


ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী


গণপূর্তের ‘ডন’ হবিগঞ্জের এক্সেন কামরুপ (রুল) হাছান গণপূর্তের ‘ডন’ হবিগঞ্জের এক্সেন কামরুপ (রুল) হাছান একই কাজের নামে দ্বৈত বিলের মাধ্যমে নোয়াখালী গণপূর্তের এক্সেন কামরুলের বিপুল অর্থ আত্মসাৎ একই কাজের নামে দ্বৈত বিলের মাধ্যমে নোয়াখালী গণপূর্তের এক্সেন কামরুলের বিপুল অর্থ আত্মসাৎ নোয়াখালী গণপূর্তে চেক জালিয়াতির অভিযোগ নোয়াখালী গণপূর্তে চেক জালিয়াতির অভিযোগ আন্দোলনে গাজীপুরে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা আন্দোলনে গাজীপুরে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা আইজিপি : মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয় আইজিপি : মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয়