ফ্যাসিবাদের পদধ্বনিঃ গাজীপুর গণপূর্তে বিতর্কিত পদায়ন
Publish : 2024-10-04 06:19:48
সংগৃহীত
:
গাজীপুর গণপূর্ত বিভাগে সম্প্রতি নিয়োগ পাওয়া নির্বাহী প্রকৌশলী শারমিন আকতারের পদায়ন নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। নানা অভিযোগ থাকা সত্ত্বেও তাঁর এই নিয়োগে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্র জনতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। একইসঙ্গে, নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফউদ্দীন (রিজু)-এর হঠাৎ বদলি নিয়েও ক্ষোভ দেখা দিয়েছে।
শারমিন আকতারঃ বিতর্কের কেন্দ্রে থাকা ব্যক্তিঃ
শারমিন আকতারের বিরুদ্ধে গুরুতর অভিযোগের একটি তালিকা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়। অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, শারমিনের স্বামী ইঞ্জিনিয়ার মোঃ জুয়েলের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত প্রচারণা। স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব ব্যবহার করে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ থেকে বাঁচার চেষ্টা। মানিকগঞ্জের ঠিকাদারদের দ্বারা দুর্নীতির অভিযোগ এবং এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পরও কোনো ব্যবস্থা না নেওয়া। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দমনে অর্থ সহায়তা প্রদানের অভিযোগ।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট ২০২৪-এ শারমিন আকতারকে ওএসডি করা হলেও মাত্র ১৫ দিনের ব্যবধানে তাঁকে প্রথমে উত্তরা প্রকল্পে পদায়ন করা হয়। এরই ধারাবাহিকতায়, পরবর্তীতে গত ৩ অক্টোবর তাঁকে গাজীপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মোঃ আশরাফউদ্দীন (রিজু): বৈষম্যের শিকার?
বেশকিছু পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী গাজীপুরের টঙ্গীতে জুলাই বিপ্লবের ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করার পরেও বর্তমান নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফউদ্দীনকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গোপালগঞ্জের শেখ সেলিমের আত্মীয়ের পদায়ন করার ঘটনায় এটা পরিষ্কার যে গণপূর্তে ফ্যাসিবাদের দোসররা কতোটা সক্রিয় রয়েছে। একথা সবাই জানে যে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ফ্যাসিস্ট হাসিনার বোন শেখ রেহানা ১৫ তম ব্যাচের প্রথম ৬ জনের সাথে বৈষম্য করে সবাইকে ডিঙ্গিয়ে প্রধান প্রকৌশলীর চেয়ারে বসিয়েছে।
এই প্রধান প্রকৌশলীর প্রধান মুরিদ, ব্যাবসায়িক পার্টনার ও ক্যাশিয়ার কিংডম বিল্ডার্স এর কর্নধার নুসরত হোসেন লিটন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মান কাজ নুসরত কে পাইয়ে দেয়ার জন্য শেখ রেহানা সরাসরি হস্তক্ষেপ করে তিনবার রি-টেন্ডার করিয়েছেন। এই নুসরত এর প্রধান ব্যবসা কেরানীগঞ্জে। এ কারনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেরাণীগঞ্জ ও মোহাম্মদপুর এরিয়ার আন্দোলন বানচাল করার সমন্বয় এর দায়িত্ব শেখ রেহানা প্রধান প্রকৌশলীর প্রধান সহযোগী নুসরত কে দিয়েছিলো। নুসরত প্রধান প্রকৌশলী মারফত গণপূর্ত ও অন্যান্য জায়গা থেকে টাকা সংগ্রহ করে তার ব্যাবসায়িক পার্টনার সাবেক সচিব শাহ কামালের মোহাম্মদপুর এর বাবর রোডের বাসায় রেখে কাউন্সিলর আসিফ, রাজিব সহ সবাইকে বিতরন করে বস্তিএলাকা থেকে লোকজন জড়ো করে তাদেরকে নিরীহ ছাত্রদের উপর লেলিয়ে দিলে এই এরিয়ায় মোট ২৬ জন শহীদ হন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com
ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী
ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা
জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী
ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী

জাতীয় বিভাগের অন্যান্য খবর