জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী
Publish : 2024-03-15 11:11:00
সংগৃহীত
উপজেলা নির্বাচনঃ ময়মনসিংহ সদর :
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসন হিসেবে
গড়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী উপজেলা
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে চান ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা তরুণ
রাজনীতিবিদ আল আমিন আলভী। যিনি তার মহান কর্মে সবার হৃদয়ে বেঁচে থাকতে চান।
উপজেলার অষ্টধার ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন
আল আমিন আলভী। যার দাদা ও চাচা ছিলেন অষ্টধার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। জনসেবামূলক
কাজ দেখেই যার বেড়ে ওঠা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সদরবাসীর সেবার মান বৃদ্ধি করতে
চান আলভী।
তিনি বলেছেন, প্রবাহমান স্রোতের মতো বয়ে চলেছে আমাদের জীবন। এক এক করে
জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার।
নতুন বছরের, নতুন দিনের, নতুন কিছু পাওয়ার, দেখার, জানার আশায় আবার শুরু হয় আমাদের
জীবনযাত্রা। তাই এই ছোট্ট জীবনে স্বপ্ন দেখি নতুন দিনের, নতুন ভোরের।
তিনি বলেন, আমি সদর উপজেলা বাসীকে সেবা করার সুযোগ চাই। সবাই আমার জন্য
দোয়া করবেন। আমি সবার দোয়া চাই।
তিনি আরও বলেন, সদর উপজেলার সকল যুবসমাজ ও শ্রদ্ধাভাজন মুরুব্বিদের ভালোবাসা
নিয়ে সামনে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে ‘আধুনিক স্মার্ট’ সদর উপজেলা গড়তে
চাই, ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মের পাশে থেকে আধুনিক ও সমৃদ্ধ সদর উপজেলা গড়ার প্রত্যাশায়
সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রিয় সদর উপজেলা বাসীর খেদমতে নিঃস্বার্থভাবে
কাজ করার সুযোগ চাই।
২০৪১ সালের মধ্যে উন্নত, সুখী, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী
লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা দিয়েছেন, তারই আলোকে ময়মনসিংহ
সদর উপজেলা বাসীর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন আল আমিন আলভী। সদর উপজেলা আওয়ামী লীগের
বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসা আল আমিন আলভী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান
পদে জনগণের সমর্থনপ্রত্যাশী হিসেবে ইতোমধ্যেই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন
পাড়া-মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
তৃণমূলের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ নেতা আল আমিন আলভী বলেন, ‘পারিবারিকভাবে
বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনসংগ্রাম ও দেশ গঠনের
অনন্য নেতৃত্বকে রাজনৈতিক জীবনের পাথেয় করে আমি রাজনীতি করে আসছি। বঙ্গবন্ধু না হলে
যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ
হাসিনা না থাকলে বদলে যাওয়া আজকের বাংলাদেশও আমরা পেতাম না। টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনায়
পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎকেন্দ্রের মতো
বড় বড় প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের
চেতনায় শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন আল আমিন আলভী। তিনি বলেন, ‘মাথাপিছু আয়,
নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক নিরাপত্তাসহ অসংখ্য
ধারাবাহিক কার্যক্রমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের
কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এখন লক্ষ্য ২০৪১
সালের উন্নত, সুখী, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দিকে।’
সাবেক ছাত্রনেতা আল আমিন আলভী সদর উপজেলার এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আল আমিন আলভী বলেন, ‘প্রধানমন্ত্রী
শেখ হাসিনার জাতীয় উন্নয়নকে কাজে লাগিয়ে স্মার্ট সদর উপজেলা গড়তে চাই। আওয়ামী
লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও
গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।’
ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। সেই
ধারাবাহিকতায় সদর উপজেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ
করছেন তিনি। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া আল আমিন আলভী
বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের
কাছে পৌঁছে দিতে আমি চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, ‘কোনো পদ-পদবির জন্য নয়, প্রধানমন্ত্রী
শেখ হাসিনার আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশের মানুষের আশা-ভরসার
শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা যাতে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তাই তার একজন
প্রতিনিধি হিসেবে তার পাশে থেকে কাজ করতে চাই। পরিশেষে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের
দোয়া ও সহযোগিতা চাই।’
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com
ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী
ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা
জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী
ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী
ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী
ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা
জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী
ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী
জাতীয় বিভাগের অন্যান্য খবর
ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী
ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা
জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী
ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী