গার্মেন্টস শিল্পে সহিংসতাঃ রাজনৈতিক চক্রান্তের ফাঁদ, নেপথ্যে ফ্যাসিস্টের দোসররা
Publish : 2025-02-12 12:48:00
সংগৃহীত
:
দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস গার্মেন্ট শিল্পকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর এই অস্থিরতার পেছনে সক্রিয়ভাবে কাজ করছে বেসিক্সমকো গ্রুপসহ বিদায়ী স্বৈরাচারী সরকারের পলাতক সহযোগীরা, যারা সাধারণত আওয়ামী ব্যবসায়ী হিসেবে পরিচিত। এই অস্থিরতার ফলে গত সাড়ে পাঁচ মাসে ১১৯টি কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আশুলিয়া ও গাজীপুরে ৪০টি, নারায়ণগঞ্জে ৩৬টি এবং ঢাকা মহানগরীতে তিনটি কারখানা রয়েছে।এছাড়া, একই সময়ে গার্মেন্ট শিল্প এলাকায় এক হাজার ১৪৭টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে—৫২টি অগ্নিকাণ্ড, ৭৫টি ভাঙচুর, ২৩৯টি রাস্তা অবরোধ, ৩টি লুটপাট, ৭৭৮টি কর্মবিরতি এবং ১১টি চুরির ঘটনা। সরকারের একটি বিশেষ সংস্থা এবং আমাদের সংবাদদাতার নিজস্ব অনুসন্ধানে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
রমজান মাসকে সামনে রেখে গার্মেন্টস খাতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে, এর পেছনে একটি পরাজিত রাজনৈতিক শক্তি সক্রিয় রয়েছে, যারা বিশেষ করে গাজীপুর ও টঙ্গী এলাকায় বেশি মনোযোগ দিচ্ছে। এই শক্তিটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা পলাতক থাকায় এখন তারা বিকল্প উপায়ে শ্রমিক অসন্তোষ ঘটানোর চেষ্টা করছে। তারা বিভিন্ন সরকারি অফিসে তাদের অনুগত অথবা পদ্মার ওপারের বিভিন্ন অফিসারদের লোকদের পরিচয় গোপন করে পদায়নের চেষ্টা করছে। সাভার, টঙ্গী, গাজীপুর ইত্যাদি জায়গাগুলো ঢাকার কিছুটা বাইরে হওয়ায় স্বভাবতই এইসব জায়গায় পদায়নের ক্ষেত্রে সরকারের নজরদারি কম। ফলে কিছু অসাধু রাজনৈতিক নেতাকে মিথ্যা তথ্য দিয়ে এবং প্রচুর অর্থ দিয়ে তারা এসব জায়গায় পদাইয়িত করছে।
এইসব কর্মকর্তাদের সরকারি বাড়ি ও সরকারি গাড়ি শ্রমিকনেতাদের অর্থ লেনদেন হওয়ায় কেউ টের পাচ্ছেনা। টঙ্গী গাজীপুর আওয়ামীলীগ এর শক্ত ঘাঁটি এবং এখানে জাহাঙ্গীর (সাবেক মেয়র) এর বিশাল কর্মী বাহিনী রয়েছে যাদেরকে বিগত সময় জাহাঙ্গীর অর্থ দিয়ে লালন পালন করেছিলো। জানা গেছে পলাতক শেখ হাসিনা টঙ্গী গাজীপুর এরিয়া সামলানোর জন্য জাহাঙ্গীর কে দায়িত্ব দিয়েছেন। জাহাঙ্গীর শেখ হাসিনাকে অর্থ বিতরনের লোক দিতে বললে বিদেশী একটি গোয়েন্দা সংস্থার লোকজন বিভিন্ন অফিসে আওয়ামীপন্থী বা গোপালগঞ্জবাসী বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারিদের পদায়নের পরামর্শ দেন।
এই শক্তিটি ইতোমধ্যে ‘সহিংসতা সৃষ্টিকারী গ্রুপ’ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। তারা অর্থের বিনিময়ে অবরোধ, মিছিল, অগ্নিসংযোগসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে প্রতিনিয়ত কাজের বিঘ্ন ঘটাচ্ছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com
ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী
ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা
জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী
ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী

জাতীয় বিভাগের অন্যান্য খবর