আজকের তারিখ: ৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)

গাজীপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ঠিকাদার প্রতিষ্ঠানের ভীতি প্রদর্শন ও মনগড়া অভিযোগের প্রতিক্রিয়া

Publish : 2025-05-20 13:00:00

সংগৃহীত

:
গাজীপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা  ঠিকাদার প্রতিষ্ঠানের ভীতি প্রদর্শন ও মনগড়া অভিযোগের প্রতিক্রিয়া

গাজীপুরের গণপূর্ত বিভাগের একাধিক প্রকৌশলীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচারণা চালানো এবং ভীতি প্রদর্শনের অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠিকাদারি কাজে ব্যক্তিগত সুবিধা আদায়ে ব্যর্থ হওয়ায় কিছু গোষ্ঠী এই অপপ্রচার ও হুমকির পথ বেছে নিয়েছে। অভিযোগের তালিকায় সাবেক নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমার নামও উল্লেখ রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভূমি উন্নয়ন প্রকল্পের জন্য ২০১৯ সালের ৮ এপ্রিল ‘এস এইচ জয়েন্ট ভেঞ্চার’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে চুক্তির নোটিশ (এনওএ) হস্তান্তর করা হয়। চুক্তিপত্রে স্বাক্ষর হয় ২৫ এপ্রিল। শর্তানুযায়ী, প্রতিষ্ঠানটিকে ১৮০ কার্যদিবসের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে বলা হয়। সময়সীমা অতিক্রম করলে পরবর্তী প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কে ঠিকাদারকে স্পষ্টভাবে সতর্ক করা হয়।

কিন্তু কাজ শুরুর পর থেকেই ঠিকাদার প্রতিষ্ঠানটির অগ্রগতি আশানুরূপ ছিল না। বারবার তদারকি ও সরাসরি পর্যবেক্ষণের পরও কাক্সিক্ষত অগ্রগতি লক্ষ করা যায়নি। এ অবস্থায় প্রকল্প অসম্পূর্ণ রাখার কারণ দর্শানোর জন্য প্রতিষ্ঠানটিকে লিখিতভাবে তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। সন্তোষজনক জবাব না পেলে চুক্তি বাতিলসহ দরপত্রের শর্তানুযায়ী আর্থিক জরিমানা আরোপের হুঁশিয়ারি দেওয়া হয়।

পরবর্তী সময়ে ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানায় এবং মোট ৬১৯ দিন অতিরিক্ত সময় লাভ করে। কিন্তু তারপরও কাজের সমাপ্তি ঘটেনি। ২০২১ সালের ২২ এপ্রিল ‘গাজী-১৪০৫’ স্মারকের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জিজ্ঞাসাবাদ করা হয়: কেন টানা ২৮ দিন কোনো কাজ হয়নি? এ ঘটনাকে চুক্তিপত্রের ‘জেনারেল কন্ডিশন অব কন্ট্রাক্ট’-এর ৮৯ নং ধারা অনুসারে মৌলিক চুক্তিভঙ্গ (Fundamental Breach of Contract) হিসেবে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নোটিশ পাঠানো হয়।

প্রায় আড়াই বছর সময় বৃদ্ধি সত্ত্বেও কাজ শেষ না করায় সরকারি বিধিমালা অনুসরণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ২০২১ সালের ২৪ অক্টোবর (স্মারক নং: ২৫.৩৬.০০০০.৪১০.১৪.০০২.১৪৯৪২৮/উশা-২) ঠিকাদার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করা হয়। চুক্তি বাতিলের প্রতিক্রিয়ায় ক্ষোভে ফেটে পড়ে প্রতিষ্ঠানের মালিক গণপূর্ত বিভাগের কয়েকজন প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

প্রকল্পের আর্থিক বিশ্লেষণে দেখা যায়, অনুমোদিত ডিপিপিতে ২৪.৫ কোটি টাকা বরাদ্দ থাকলেও প্রকৌশলীদের দক্ষতা ও সততার কারণে মাত্র ১২.৫ কোটি টাকায় প্রায় ৯৫% কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই সাফল্য বিভাগের কর্মকর্তাদের পেশাদারিত্বের স্বাক্ষর হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে সাবেক নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলা এবং প্রকল্পের নথিপত্র পরীক্ষার পরামর্শ দেন।

গাজীপুর গণপূর্ত বিভাগের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী গোপনীয়তার শর্তে জানান, অভিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক পূর্ববর্তী সরকারের আমলে বিভাগে প্রভাব খাটানোর চেষ্টা করতেন। কর্মকর্তাদের তিনি প্রায়শই ভয়ভীতি দেখিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা করতেন। বর্তমানে বিভাগীয় নীতিমালা অনুযায়ী কাজ করতে বাধ্য হওয়ায় তিনি একদিকে হুমকি দিচ্ছেন, অন্যদিকে বিভাগের প্রকৌশলীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

অভিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান ‘এস এইচ জয়েন্ট ভেঞ্চার’-এর মালিকের বক্তব্য জানতে একাধিকবার ফোন ও অন্যান্য মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। একইভাবে, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাফল্য আসেনি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী


ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা


জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী


ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী


জাতীয় বিভাগের অন্যান্য খবর

ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী


ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা


জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী


ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী


গণপূর্তের ‘ডন’ হবিগঞ্জের এক্সেন কামরুপ (রুল) হাছান গণপূর্তের ‘ডন’ হবিগঞ্জের এক্সেন কামরুপ (রুল) হাছান একই কাজের নামে দ্বৈত বিলের মাধ্যমে নোয়াখালী গণপূর্তের এক্সেন কামরুলের বিপুল অর্থ আত্মসাৎ একই কাজের নামে দ্বৈত বিলের মাধ্যমে নোয়াখালী গণপূর্তের এক্সেন কামরুলের বিপুল অর্থ আত্মসাৎ নোয়াখালী গণপূর্তে চেক জালিয়াতির অভিযোগ নোয়াখালী গণপূর্তে চেক জালিয়াতির অভিযোগ আন্দোলনে গাজীপুরে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা আন্দোলনে গাজীপুরে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা আইজিপি : মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয় আইজিপি : মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয়