আজকের তারিখ: ৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)

কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ

Publish : 2025-03-02 02:06:07

সংগৃহীত

:

ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন অভিযোগ করেছেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।’

জানা গেছে, সোমবার (৯ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে যোগ দিতে রাতে বান্দরবানের লামায় যাচ্ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। পথে মেঘনা ব্রিজ পার হওয়ার পর ঢালের অংশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। ওই সময় আট সমন্বয়কের মধ্যে চারজনের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে গত ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িকে চাপা দেয় একটি ট্রাক। ওই ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়। এর পরদিন ২৮ নভেম্বর হাসনাত আব্দুল্লাহকে দ্বিতীয়বার গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ওইদিন রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী


ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা


জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী


ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী


জাতীয় বিভাগের অন্যান্য খবর

ময়মনসিংহে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলভী


ময়মনসিংহ সদরে জেলা পরিষদ সদস্য পদে আলভীর পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা


জনগণের ভালোবাসা নিয়ে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা আলভী


ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভী


গণপূর্তের ‘ডন’ হবিগঞ্জের এক্সেন কামরুপ (রুল) হাছান গণপূর্তের ‘ডন’ হবিগঞ্জের এক্সেন কামরুপ (রুল) হাছান একই কাজের নামে দ্বৈত বিলের মাধ্যমে নোয়াখালী গণপূর্তের এক্সেন কামরুলের বিপুল অর্থ আত্মসাৎ একই কাজের নামে দ্বৈত বিলের মাধ্যমে নোয়াখালী গণপূর্তের এক্সেন কামরুলের বিপুল অর্থ আত্মসাৎ নোয়াখালী গণপূর্তে চেক জালিয়াতির অভিযোগ নোয়াখালী গণপূর্তে চেক জালিয়াতির অভিযোগ আন্দোলনে গাজীপুরে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা আন্দোলনে গাজীপুরে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা আইজিপি : মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয় আইজিপি : মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয়